মনজুরুল হক রনি, বিশেষ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ধামরাইয়ের পক্ষ থেকে আজ “সকল শহীদের ” স্মরণে মোমবাতি হাতে সমবেত সঙ্গীত পরিবেশন করেন ছাত্র সমাজ।
সকল শহীদের স্মরণে গাওয়া হয় মুক্তিরও মন্দিরও সোপান তলে কত প্রাণ হলো বলিদান সহ ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এবং শেষে জাতীয় সংঙ্গীত দিয়ে শেষ হয়।
গানে নেতৃত্ব দেন, আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তানজিমা পাঠান, অহনা, সিফাত সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালের শিক্ষার্থী জাহিদ হাসান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধামরাইয়ের অসংখ্য শিক্ষার্থী।
