• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে দুই বাসে সংঘর্ষে আহত ১০

মে 13, 2019

ঢাকার ধামরাইয়ের বারবাড়িয়া এলাকার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ আহত হয়েছেন। এর মধ্যে ১ জনের অবস্থা আশস্কাজনক।

সোমবার (১৩ মে) সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বারবাড়িয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করা হয়েছে, আহতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার করজনা গ্রামের দারগালি বেপারীর ছেলে সোহরাব,মানিকগঞ্জ সদর এলাকার লেবুবাড়ী গ্রামের সংকর চন্দ্র রায় ছেলে প্রাণ গোপাল রায়, সাভারের নবীনগর এলাকার আজগর আলীর ছেলে স্বপন মিয়া, ধামরাইয়ে নওগা কেসটি এলাকার জবেদা স্বামী আকবর আলীর স্ত্রী জবেদা খাতুন, রাজবাড়ী জেলার বালিয়া কান্দি উপজেলার ধবলাবাড়ী গ্রামের ইউসুফ মিয়ার ছেলে রুবেল। ১ জনের অবস্থা আশস্কাজনক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্ররণ করা হয়েছে।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) লুৎফর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। বাস দুটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments