
রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে কসমচ এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছে। শনিবার (৪ মে ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের কসমচ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার-ভেরামারা থানার মোঃ শফিকুল ইসলামের ছেলে ব্যাংক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম তুষার (৩২), মানিকগঞ্জ জেলার সদর থানার আলীনগর গ্রামের মোঃ জুনাব আলীর ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ মিঠুমিয়া (৩৫)।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শেখ ফরিদ জানান, শনিবার (৪ মে ) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ধামরাই পৌর-শহরের ঢাকা-আরিচা মহাসড়কের কসমচ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে দুইজন নিহত হয়। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা বাতাসের কারনে এমন হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। নিহত মোঃ তৌহিদুল ইসলাম তুুুুষার মার্কেন্টাইল ব্যাংকের মানিকগঞ্জ সদর শাখার কর্মকর্তা ছিলেন। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
