• শুক্র. এপ্রিল ১৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে তারেক রহমানের কুশপুতুল দাহ

সেপ্টে. 11, 2019

ধামরাই (ঢাকা): ঢাকা জেলার ধামরাই উপজেলায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাথুলি এক্সেল লোড এলাকায় ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ শেষে এ কুশপুতুল দাহ করা হয়।

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান গত কয়েকদিন আগে লন্ডনে মিডিয়ার সামনে প্রজাতন্ত্রের কর্মকর্তা জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের পিতা সম্বোধন করে বক্তব্য প্রদান করে, সেই বক্তব্যের প্রতিবাদে ধামরাই উপজেলা ছাত্রলীগ তারেক রহমানের কুশপুত্তলিকা পোড়ায়। এতে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল।

ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল সময়নিউজকে বলেন, তারেক রহমান লন্ডনে বসে মিডিয়ার সামনে জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা বলার মতো ধৃষ্টতা প্রদর্শন করেছেন আমরা ধামরাই উপজেলা ছাত্রলীগ তার ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া দিপু সময়নিউজকে বলেনঃ তারেক রহমান মূর্খতার শীর্ষে চলে গেছেন, সে দেশের বাইরে অবস্থান করে দেশের ইতিহাস বিকৃত করে বক্তব্য প্রদান করছে, তাকে অনতিবিলম্বে দেশে এনে শাস্তি প্রদানের জোড় দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন , ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন উজ্জল, হৃদয় হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments