
রাজিউল হাসান পলাশ : ঢাকা জেলার ধামরাইয়ে ঐতিহ্যবাহী প্রাণী বানরের মাঝে খাবার বিতরণ করেছেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। প্রায় ৫০০ বছরের ঐতিহ্য বানর, খাবারের অভাবে রোগ্ন শুকনো ও বিলুপ্ত হওয়ার পথে, এ জন্য ধামরাইয়ের ঐতিহ্য রক্ষায় ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির রোববার সকাল থেকে পৌর এলাকা ঘুরে ঘুরে খাবার হিসেবে তাদের মাঝে কলা রুটি ও বিস্কুট বিতরণ করেন।
পৌরসভার মেয়র গোলাম কবির জানান, বানর আমাদের ধামরাইয়ের ঐতিহ্য, আগে অনেক ফল গাছ ছিল এখন গাছপালা কমে যাওয়ায় বানরের খাবার অভাব দেখা দিয়েছে এতে এই বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার পথে, এ জন্য বানরের পর্যাপ্ত খাবার সরবরাহের জন্য পৌরসভার পক্ষ থেকে এক লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি এ বরাদ্দ ছাড়াও ব্যাক্তিগত ভাবেও বানরের জন্য মাঝে মধ্যেই খাবার দিয়ে থাকেন। এসময় তিনি ধামরাইয়ের বানর রক্ষার জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এসময় তার সাথে পৌর কাউন্সিলর, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
