
রাজিউল হাসান পলাশঃ মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ধামরাই পৌরশহরের একটি ক্লিনিক ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে ধামরাই পৌর শহরের ধামরাই বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌর শহরের ইউনিক ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়, এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ইউনিক ক্লিনিককে পঞ্চাশ হাজার টাকা এবং লাকী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ধামরাইয়ের ডাউটিয়া এলাকার একটি ব্যাটারি কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
