• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ৪০ জন শ্রমিক নিয়ে বাস খাদে, নিহত ২

ডিসে. 17, 2022

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে একটি আঞ্চলিক সড়কে শ্রমিকবাহী বাস খাদে পরে দুই শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল ৭টার দিকে সানোড়া ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা (ঝাউবাধা) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার ৪০ বছর বয়সী আকলিমা আক্তার ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের ৩০ বছর বয়সী সুরাইয়া বেগম। তারা সবাই ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিক।

প্রতীক সিরামিক্সের শ্রমিক মর্জিনা বলেন- আমরা বাসে করে প্রতিদিন অফিসে যাই। আগে যে যে গাড়ি চালাইতো সে অনেক ভালো চালাইতো। গাড়ি নষ্ট হওয়ার কারণে আগের ড্রাইভার চলে গেছে। যে নতুন আসছে তার চালানো ভালো না। একলা একলাই গাড়ি ফালাইয়া দিছে। গাড়ি ভর্তি মানুষ ছিল। সবাই ব্যাথা পাইছে। আমারও কপাল কেটে গেছে। গাড়িতে ৪০-৫০ জন লোক ছিল।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ভোর ৬টার দিতে সানোড়া ইউনিয়নের খাগুরতা গ্রামে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রতীক সিরামিক্সের বাসটি মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরে তাদের কারখানায় শ্রমিক আনছিলো। বাসটিতে ৪৫ জনের মতো শ্রমিক ছিলো। এসময় দুর্ঘটনাবশত বাসটি প্রায় ২০ ফুট গভীর খাদে পরে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসের ভিতরে সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই। ৩০ মিনিটের চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামে দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করি। এঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তবে গুরুতর না হওয়ায় তারা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান- প্রতীক সিরামিকের শ্রমিকবাহী একটি বাস অফিসের উদ্দেশ্যে সাটুরিয়া থেকে কালামপুর ডাউটিয়া যাওয়ার পথে খাগুর্তা স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। নিহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন- বাস চালককে আটক করা হয়েছে। এবং মামলা প্রক্রিয়াধীন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments