• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডিসে. 22, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কসমস এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। লাশটি শিকল দিয়ে বাধা অবস্থায় ছিল।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে শিকল দিয়ে বাধা অবস্থায় নারীর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

ধামরাই থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে সি.আই.ডি. টিম আসছে তারা বিস্তারিত দেখবে তারপর বলা যাবে,এটা কি হত্যা না এক্সিডেন্ট, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments