• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে সড়কে প্রাণ গেল ব্র্যাক কর্মীর

নভে. 28, 2022

ঢাকার ধামরাইয়ে পরিবহনের ধাক্কায় জানে আলম (২৫) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জানে আলম ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার মকবুলের ছেলে। সে ধামরাইয়ে ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল।

পুলিশ জানায়, সন্ধ্যায় ধামরাইয়ে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাসুদ খান বলেন, সন্ধায় সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়। আমাদের কর্মকর্তা সেখানে গেছেন। তবে এ ঘটনায় ঘাতক পরিবহন পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments