• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

আগস্ট 30, 2023

ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে এসএস রড দিয়ে প্রকাশ্যে উপর্যুপরি পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।

হামলার শিকার ব্যবসায়ীর নাম বেলাল হোসেন খান। তিনি ডিপজল পাইকারি মাছ বাজার সমিতির সহ সভাপতি ধামরাইয়ের কেলিয়া গ্রামের খাজা গোলাপ খান দুলালের ছেলে।

ধামরাইতে পরিবার স্বজন নিয়ে বসবাস করলেও বেলাল হোসেন খান ব্যবসা করতেন সাভারের উলাইলে। তিনি ডিপজল মৎস আড়ত সমিতির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে যাবার পথে এক দল সন্ত্রাসী কেলিয়া জয়পুরা বাজারের কাছে তার পথ রোধ করে দাঁড়ায়। এ সময় সন্ত্রাসীরা উপর্যুপরি হামলা চালায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারালে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

হাসপাতালে অস্ত্রপাচারের পর চিকিৎসকরা জানান, হামলায় ব্যবসায়ীর হাত ও পায়ের হাড় কয়েক টুকরো হয়ে গেছে।

আহত বেলাল খান হোসেন জানান, আমি বাঁচার জন্যে আর্ত চিৎকার করলেও কেউ আমাকে রক্ষায় এগিয়ে আসেনি। সবাই সন্ত্রাসীদের ভয়ে লুকাতে ব্যস্ত ছিলেন। হত্যার উদ্দেশেই তার ওপর হামলা চালানো হয়েছে। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি বলেও জানান তিনি।

প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের কেউ হয়তো ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও ধারনা করছেন তিনি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতালে আহত ব্যবসায়ির জবানবন্দী রেকর্ড করা হয়েছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ওই ব্যবসায়ির ওপর হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments