• শনি. এপ্রিল ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে গোরস্থানের রাস্তা বন্ধের অভিযোগ

আগস্ট 29, 2023

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকার একটি গোরস্থানের প্রবেশের রাস্তা লোহার তৈরি গেইট দিয়ে বন্ধের অভিযোগ উঠেছে গোরস্থানের পাশের জমির মালিকের উপর।

গোরস্থানের রাস্তা পুনরুদ্ধার এর জন্য এলাকাবাসী একত্রিত হয়ে সোমবার (২৮ আগস্ট) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রায় ৪৩ বছর পূর্বে ধামরাই পৌরসভার ঢুলিভিটা ছোট চন্দ্রাইল এলাকার ইসলাম ধর্মের অনুসারী মৃত ব্যক্তিদের দাফন করার জন্য কাছাকাছি কোন জায়গা না থাকায় জনৈক দানশীল ব্যক্তি ১. আব্দুল মালেক ওরফে মুল্লুক চাঁন ২. ইসমাইল হোসেন ৩. নুরুল হক (১৫) শতাংশ জমি গোরস্থানের জন্য ওয়াকফ করে যান।

জমিটির উত্তরে আল্ট্রা ফার্মা, দক্ষিণে আরিচা মহাসড়ক, পশ্চিমে আল্ট্রা ফার্মা, পূর্বে রয়েছে ইসমাইল হোসেন। উল্লেখিত গোরস্থানে ঢুলিভিটা ও ছোট চন্দ্রাইল মহল্লার বহু মুসলমান মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে এবং দাফনকৃতদের আত্মীয়স্বজনেরা কবর জিয়ারত করতে আসেন।

সম্প্রতি তিনজন ওয়াকফদাতার মধ্যে ইসমাইল হোসেনের দুই ছেলে জাহাঙ্গীর আলম ও হাবিবুর রহমান গোরস্থানে ঢুকার একমাত্র রাস্তায় লোহা দিয়ে তৈরি গেইট নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসী তাদের অনুরোধ জানিয়েও রাস্তা বন্ধ করা থেকে বিরত রাখতে পারেনি।

এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যাক্তি বিশিষ্ট রাজনীতিবিদ হায়াত আলী বলেন, আমরা যুবক বয়স থেকেই দেখছি এটা গোরস্থানের রাস্তা। গোরস্থানটি ওয়াকফ করা সম্পত্তি এটা কারোও ব্যক্তিগত নয় যে সে আটকে রাখবে। আমরা তাদের অনুরোধ করেছিলাম তারা আমাদের কথা রাখেনি। তাই আমরা সকলে একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট একটি অভিযোগ দিয়েছি। প্রশাসনের নিকট আমাদের আবেদন যেনো গোরস্থানের রাস্তাটি পুনরুদ্ধারে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments