• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জামিন পেলেন ধামরাইয়ের সেই চেয়ারম্যান

নভে. 28, 2021

ঢাকার ধামরাইয়ে এক যুবককে মারধরের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান।
রোববার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করে।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান মুজিবুর রহমানের ভাই লুৎফর রহমান। তার পক্ষে আদালতে শুনানি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু।
এর আগে গত সোমবার (২২ নভেম্বর) উপজেলার বালিয়া ইউনিয়নের সুত্রাপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে বালিয়া ইউনিয়নের পূর্বসূত্রাপুর এলাকার ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধর করা হয়। অভিযোগ ওঠে চেয়ারম্যান মুজিবুর রহমান ওই মারধরে সম্পৃক্ত ছিলেন। সেদিনই গ্রেফতার করা হয় মুজিবুরসহ ১১ জনকে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments