
“উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এ স্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ দুপুরে মোকামটলা মসজিদ মাঠে ইউনুস দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ধামরাই সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তমাল হোসেন , পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আশিকসহ ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
