
ঢাকার ধামরাইয়ে বেলিশ্বর গ্রামের ইভটিজিং এর দায়ে দুই জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে আসামীদের নিজবাড়ী থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামের মোঃ ওফাজুদ্দিনের ছেলে মোঃ বাদশা মিয়া। একই গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ রবিন।
স্থানীয় সূত্রে জানা যায় বেলিশ্বর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সাভার বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্রী সৈয়দা আক্তারকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কুপ্রস্তাব দিয়ে বিরুক্ত করত অভিযুক্তরা। তাদের দেয়া প্রস্তাবে মেয়ে রাজি না হওযায় এসিড মেরে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখায়। মেয়ের বাবা গতকাল ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ধামরাই থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
এই ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, আটককৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে ইভটিজিং কারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
