
সাভারে অাওয়ামীলীগ নেতা খুন!
সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টায় সাভারের ছায়াবিথির অফিস থেকে বাড়ি ফেরার পথে তাকে মাথায় গুলি করা হয়। পরে এনাম মেডিকেল কলেজে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বপন নামে অারেকজন পায়ে গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, সাভার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মজিদ ছায়াবিথী এলাকা থেকে তার ব্যক্তিগত অফিস থেকে সহযোগীসহ বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় গুলি করে।
সাভার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা হতে পারে।
এছাড়া এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে জড়িতদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে
