• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী বিএনপি’র স্বাধীনতা দিবসে খালেদা জিয়ার মুক্তির দাবী

মার্চ 28, 2019

স্বাধীনতা আজ কারাবন্ধী, দেশ স্বাধীন হলেও আমরা এখনো স্বাধীন ও মুক্ত নই। ইতালি বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


ইতালী বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ কাদের এর পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
তারা বলেন, আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। হরণ করা হয়েছে সকল অধিকার। বর্তমান আওয়ামী সরকার দেশে গনতান্ত্রিক ব্যবস্থার পরির্বতে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে।
এছাড়াও বক্তব্য রাখেন, ইতালি বিএনপি‘র সহ সভাপতি ফিরোজ খান, মাসুম বিল্লাহ, মইনুল আলম খোকন, আব্দুল কাদের বেপারী, গাজী সালাউদ্দিন সুইট, হাজী নুরে আলম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস ও ইতালি যুব দলের সভাপতি জাকির হোসেন গনি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বলেন, দেশে গণতন্ত্র ও দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত করাই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments