• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৮তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালি আয়োজিত কূটনৈতিক কোরের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

মার্চ 30, 2019

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৮ তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালি রোমের অভিজাত পারকো দিই প্রিন্সিপি হোটেল’র অডিটরিয়ামে কূটনৈতিক কোরের সম্মানে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

মাহমুদুল হাসান সবুজ: অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের উন্নয়ন এবং পর্যটনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে , বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, তাৎপর্য এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান ও অর্জন তুলে ধরেন।
এছাড়া মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইতালির মধ্যকার সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইতালির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আন্দ্রে চাউফি তার বক্তব্যে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানান এবং দুদেশের মধ্যকার বিরাজমান উষ্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক এবং এর উত্তোরত্তোর উন্নয়ন সম্পর্কে আলোকপাত করেন।
সংক্ষিপ্ত আলোচনার পর রাষ্ট্রদূত আগত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ২০ দেশের রাষ্ট্রদূত; ৬৫ দেশের কূটনীতিকবৃন্দ; জাতিসংঘের ৩টি আন্তর্জাতিক সংস্থার ৪০ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা; খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের মনোমুগদ্ধকর ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত শিল্পীদের সুরের মূর্ছনা আমন্ত্রিত অতিথিদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments