জাকির হোসেন সুমন : ইতালীতে বসবাসরত প্রবাসীদের সেবা দিতে ইতালীর এেভিজো শহরে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এেভিজো র সহযোগীতায় মিলান কনস্যুলেট অফিস ভ্রাম্যমান সেবা প্রদান করেন।
গত ২৩ ও ২৪ শে মার্চ শনি ও রবিবার এেভিজো সহ আশে পাশের শহর হতে আশা প্রায় ৪ শতাধিক বাংলাদেশী তাদের নতুন এম আর পি এনরোলমেন্ট ও রি ইস্যু, নো ভিসা এর জন্য অনলাইনে পূরণকৃত আবেদন গ্রহন, বিভিন্ন রকম সার্টিফিকেট এর আবেদন গ্রহন, ইতালীতে জন্মগ্রহণকারী বাচৃচাদের জন্ম নিবন্ধন সনদের জন্য অনলাইনে পূরণকৃত আবেদন গ্রহন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য নিবন্ধন, পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট ডেলিভারি প্রদান করা হয়।
সে সময় উপস্হিত ছিলেন মিলান কনসাল জেনারেল ইকবাল আহমেদ , কনসাল শামসুল আহসান, শ্রম কনসাল রফিকুল করিম, প্রশাসনিক কর্মকর্তা নসিবুল ইসলাম ও সুবীর চন্দ্র সরকার।
এছাড়া উপস্হিত ছিলেন বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এেভিজোর প্রধান উপদেষ্টা হাওলাদার আমিনুল ইসলাম পান্না, সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তন্ময়, সাংগঠনিজ সম্পাদক হাসিবুর রহমান, কোশাধক্ষ আসাদুজ্জামান, উপদেষ্টা সামির হোসেন বাবু, আবজাল হোসেন, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, নাজমুল হক, আক্তার হোসেন, সাইদুর রহমান শাহীন, রিপন খন্দকার, তাহমিনা হক, সাজিজা খানম, লাইলী আক্তার, সাইদুল ইসলাম, হুমায়ুন কবীর, খন্দকার ফরিদ, আইয়ুব আলী, মাসুম, মাস্টার রীপন, আব্দুল হাকীম, কাজী সিরাজুল হক, নাজমুল হক, দিদিয়া হক প্রমুখ।
