২৫ মার্চ ভয়াল কাল রাত এবং জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে বিশেষ আলোচনা সভা। ইতালীতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের সভাপতিত্বে সভাটির সঞ্চালনায় ছিলেন প্রথম সচিব সুফিয়া আক্তার।
আলোচনার শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের কাউন্সিলার সিকদার মোঃ আশরাফুর রহমান ও প্রথম সচিব এ.এস.এম সায়েম।
রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ২৫ মার্চে ঘটে যাওয়া গনহত্যা সম্পর্কে বলেন “১৯৭১ সালের এই দিনে ঢাকায় ঘটেছিলো মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত হত্যাকান্ড। এই দিনকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দানের জন্য বিশেষ করে ইতালী প্রবাসীদের কাজ করার অনুরোধ করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, গৌরবান্বিত বাঙালী জাতির স্বাধীনতার ইতিহাসের পিছনেই রয়েছে এই ভয়াল কাল রাত । আর তাই মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে আহ্বান জানান।
এই সময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, ইটালী আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালীর বিশেষ আলোচনা সভা
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
