• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির নাপলির নব গঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

এপ্রিল 29, 2019

আবু তালিব হোসাইন মিঠু, ইতালি প্রতিনিধিঃ ইতালি নাপলি আওয়ামীলীগের নব গঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

আজ ২৮ এপ্রিল রোববার বিকেলে নাপলির সানজেন্নারোর একটি অভিজাত রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। নাপলি আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাপলি আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম। সভায় বক্তব্য রাখেন নাপলি আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ফরহাদ সেপাই, কাওছার মোল্লা,আব্দুল লিয়াকত, আব্দুল মালেক পালোয়ান, ওয়ায়েজ মোহাম্মদ, সাবেক যুগ্ন সম্পাদক আসাদ সরদার, সেলিম আহম্মেদ, দেলোয়ার মোহাম্মদ,সাবেক সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, আবু ইউসুপ, ফারুক হাসান, মাসুদ মৃধা, সাবেক দপ্তর সম্পাদক রফিকুল বেপারী, সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক রিচার্ড বারী,সাবেক প্রচার সম্পাদক সরফ উদ্দিন,সাবেক সহ দপ্তর সম্পাদক কাকন চৌধূরী, সাবেক সহ ক্রিড়া সম্পাদক মোসলে উদ্দিন মাতুব্বর, সাবেক সমাজ কল্যান সম্পাদক শংকর বাড়ৈ, সানজেন্নারো আওয়ামীলীগের সভাপতি মোশারেফ খলিফা, পালমা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মাতুব্বর, নাপলি মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ রাজিব প্রমূখ। এ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

সভায় আলোচনা সাপেক্ষে, সকলের মতামতের ভিত্তিতে ফরহাদ সেপাইকে আহ্বায়ক করে ৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।অন্য সদস্যরা হলেন সেলিম আহম্মেদ,আবু ইউসুপ, গউস উদ্দিন, মোশারেফ খলিফা, আলী মাতুব্বর ও সৈয়দ রাজিব।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments