ইতালি আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে রোমের একটি রেস্টুরেন্টের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭ এপ্রিল আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এসময় বক্তারা বলেন” বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি অনন্য একটি দিন। প্রথম সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, হাজী মোঃ জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন বাবুল, কামরুল আহসান মিন্টুসহ ইতালি যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ইতালি আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে রোমের একটি রেস্টুরেন্টের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।