• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম পালেরমো, ইতালীর উদ্যোগে ইফরাত ও দোয়া মাহফিল

মে 30, 2019

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম পালেরমো, ইতালীর উদ্যোগে এক ইফরাত ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।

সংগঠনের সাধারণ সম্পাদক হোছেইন আহমদ আবুল এর সঞ্চালনায় পালেরমোর স্থানীয় একটি রেষ্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি’র সহ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।

ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপি’র সদস্য আশাহিদ আহমেদ মোশাহিদ এছাড়াও বক্তব রাখেন পালেরমো বিএনপি’র সভাপতি বদরুল আলম শিপু , ইতালি বিএনপি’র সদস্য জিল্লুর রহমান,কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম এর সাধারণ সম্পাদক আব্দুল কাদের, তাইবুল ইসলাম খোকন,এ কে আজাদ সহ অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে দলীয় প্রধান খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল জাতীয়তাবাদী নেতাকর্মীর উপর মিথ্যা মামলার মুক্তির দাবি জানান।তারা বলেন জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংসের অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে। শত ষড়যন্ত্রের মাঝেও তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন ।
এছাড়াও বক্তারা আরো বলেন শক্তিশালী আন্দোলন ছাড়া শুধু আইনী প্রক্রিয়ার ওপর নির্ভর করে শিগগিরই খালেদা জিয়াকে কারামুক্ত করা সম্ভব নয়, তাই দেশে বিদেশে সকল জিয়া আদর্শের সৈনিকদের নেত্রীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ ভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল হুদা চৌধুরী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি, বিশ্ব মুসলমানদের মঙ্গল ও প্রবাসীদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments