• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সিরাজগঞ্জে ১১ফুট অজগর সাপ উদ্ধার

অক্টো. 19, 2020

সিরাজগঞ্জে ১১ ফুট অজগর সাপ উদ্ধার!
জহুরুল ইসলাম, শাহজাদপুর( সিরাজগঞ্জ ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির গাছ থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ ( সোমবার) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের বিনুটিয়া বাধের পাশে এক বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়েছে । পরে সাপটি দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা তাদের হেফাজতে নিয়েছেন।

এলাকাবাসী জানায়, বাড়ির বাহিরে দেখে গাছের উপর একটি অজগর সাপ জড়িয়ে রয়েছে। পরে স্থানীয়রা শাহজাদপুর থানার এস এই মেহেদিকে ফোন করে বিষয়টি জানান । এস এই মেহেদি দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে জানায়। পরে সংগঠনটি সাপটি উদ্ধার করে।

এ বিষয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ও ইমন অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এর সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানাই। পরে দুপুরের দিকে আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে গাছ থেকে উদ্ধার করি।

উদ্ধার করার পর উপস্থিত হন সিরাজগঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেশ চন্দ্র রায়ের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। এসময় তিনি জানান, সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে অজগর সাপটি ছেড়ে দেওয়া হবে।।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments