কাজিপুরে মারধর করে ৩০ হাজার টাকা ছিনতাই
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদাহ গ্রামের আনসার আলী নামের এক ব্যক্তির নিকট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় এই ঘটনা ঘটে উপজেলার চরকাদহ গ্রামে। এ ব্যাপারে কাজিপুর থানায় একটি মামলা করা হয়েছে।
মামলা ও এলাকা বাসি সূত্রে জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে এই মারধরের ঘটনা ঘটেছে। আনসার আলী জানান, সেলাই মেশিন কেনার জন্য টাকা নিয়ে বের হলে রাস্তায় একা পেয়ে হাসান আলী ও তার সহযোগীরা তাকে বেদম মারপিট করে। মারামারির এক পর্যায়ে তার নিকটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। লোকজন এগিয়ে আসলে তারা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
