• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পেঁয়াজের বীজ চাষ বৃদ্ধি পেয়েছে

ফেব্রু. 19, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

পেঁয়াজ চাষে সুখ্যাতি রয়েছে ফরিদপুরের সালথায়। এবারও সালথায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে হালি পেঁয়াজের চাষ করা হচ্ছে। তবে এবার অসম্ভব দাম দিয়ে পেঁয়াজের বীজ ক্রয় করতে হয়েছে এখানকার চাষিদের। ১৫ থেকে ১৮হাজার টাকা করে প্রতিকেজি পেঁয়াজের বীজ ক্রয় করে বোপন করতে হয়েছে তাদের। তাই হালি পেঁয়াজের পাশাপাশি এবার বীজ চাষের দিকেও ঝুঁকেছেন তারা। গতবছরের চেয়ে এবার বীজের চাষও বেড়েছে। ইতিমধ্যে ক্ষেতে পেঁয়াজের বীজের বড় বড় থোপা বের হতে শুরু করেছে। কৃষকদের আশা, এবার পেঁয়াজ বীজের বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ চাষাবাদ করা হয়েছে। আর গতবছর চাষ করা হয়েছিল ৪৩ হেক্টর জমিতে।

সহিদ মিয়া ও হাফেজ মোল্যা নামে দুই চাষি বলেন, ১৫ থেকে ২০ হাজার টাকা করে প্রতিকেজি বীজ কিনে যদি পেঁয়াজের চাষ করতে হয় আর যদি ন্যায্যদাম পাওয়া যায় তাহলে অনেক বড় লস গুনতে হয় চাষিদের। তাই হালি পেঁয়াজের পাশাপাশি নিজেদের জমিতেই পেঁয়াজের বীজ চাষ করেছি। ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবিঘা জমিতে তিন থেকে সাড়ে তিন মন করে বীজ উৎপাদন হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সালথা উপজেলায় গতবারের চেয়ে ৭ হেক্টর বেশি জমিতে এবার তাহেরপুরী ও লাল তীর পেঁয়াজের বীজ চাষ করা হচ্ছে। এ ছাড়া ৪ কৃষি অফিসের অধীনে ৪ জন কৃষক দিয়ে ৪ একর জমিতে পেঁয়াজের বীজ চাষ করানো হচ্ছে। এখন পর্যন্ত কোনপ্রকার জীবানু আক্রমন করতে দেখা যায়নি। ফলনও ভাল হবে বলে জানান তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments