• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেব্রু. 21, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উপজেলা শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সংসদ উপনেতার পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, সালথা থানা, সালথা সরকারী কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, এসিল্যান্ড মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মহিলা ভাইস চেয়ারম্যানরুপা বেগম    থানার ওসি তদন্ত সুব্রত গোলদার, প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিবসটি উপলক্ষে সকালে প্রভাত ফেরী বের করা হয়। পরে বিকাল উপজেলা সম্মেলন কক্ষে ভাষা সৈনিকদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments