
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
অন্ধকারে আচ্ছন্ন জীবনকে আলোকিত করে দীর্ঘ প্রতীক্ষার পর প্রথম সন্তানের অতৃপ্ত সাধনা পূরণের বার্তা নিয়ে “শাহারুল” এসেছিল গোপীনাথপুর, সালথা, ফরিদপুর নিবাসী খোন্দকার রফিকুল ইসলামের ঘরে।
ভুবন ভুলানো হাসি দিয়ে, আলোয় আলোয় ঘর ভরে পরিপূর্ণ করে দিয়ে আবার সকলকে কাঁদিয়ে, গহীন অন্ধকার উপহার দিয়ে মাত্র ০৩ মাস ২০ দিনের জীবন কালের পরিসমাপ্তি ঘটিয়ে “শাহারুল” এর চলে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে ১৯ ফেব্রুয়ারি-২০২১,।
শাহারুল এর মা-বাবা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন আল্লাহ যেন তাদের অন্ধকার জীবনকে আলোকিত করে শাহরুল এর বিকল্প কাউকে তাদের কোল জুড়ে দান করেন।
