• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়াড়ী আটক!

ডিসে. 14, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ        ফরিদপুরের সালথা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়ারুকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের আব্দুল হালিম মাতুব্বরের মেহেগুনি বাগানে প্রকাশ্যে তাস এর মাধ্যমে জুয়া খেলার অপরাধে তাদেরকে আটক করা হয়। পরে ১৮৬৭ সালের ৪/১১ ধারা জুয়া আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, সালথা থানা পুলিশের কাছে গোপনে সংবাদ আসে যে জয়ঝাপ গ্রামে এক মেহেগুনী বাগানে দিনের বেলা প্রকাশ্যে তাস এর মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এই সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ ।

আটককৃতরা হল,জয়ঝাপ গ্রামের মৃত্যু শফিউদ্দিন তালুকদারের ছেলে, মোঃ জাহিদ তালুকদার (৪৫), রঘুয়ারকান্দি গ্রামের মৃত্যু আজাহার মিয়ার ছেলে, নাছের মিয়া (৪৫), জয়ঝাপ গ্রামের আব্দুস ছাত্তার মাতুব্বরের ছেলে, জাহাঙ্গীর মাতুব্বর (৪০), ছারাজান এর ছেলে বাদশা মোল্যা (৩০), মৃত্যু খন্দকার হেমায়েত আলীর ছেলে, খন্দকার কামাল হোসেন (৫৫), মৃত্যু ছেকেন্দার তালুকদার এর ছেলে, পিকুল তালুকদার (৫০), দিয়াপাড়া গ্রামের মৃত্যু ঈসমাইল মোল্যার ছেলে, আবুল কালাম (৬০), ফরিদপুর কোতয়ালী থানার ঝিলটলি এলাকার মৃত্যু হারুর-অর রশীদের ছেলে, মোঃ মোস্তাফিজুর রহমান (৪৬)।

এব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বিশেষ অভিযানের অংশ হিসাবে এলাকাকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষে আমরা এক অভিযান চালিয়ে, জয়ঝাপ গ্রামের এক মেহেগুনী বাগান থেকে ৮ জুয়াড়ী কে আটক করা হয়। পরে তাদেরকে জুয়া আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments