• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে’র শ্রেষ্ট সহকারী শিক্ষা অফিসার হলেন কৃষ্ণ চন্দ্র চক্রব্রর্তী!

ডিসে. 14, 2019

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:                                   জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে ফরিদপুর জেলার শ্রেষ্ট সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সালথা উপজেলার সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী। জেলা শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম চিঠির মাধ্যমে এ ঘোষনা দিয়েছেন।

জানা যায়, সালথা উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী ১৯৭৭ ইং সালে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার ক্ষদিরাম সরকারপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। ২০০২ ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিক্সে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৪ ইং সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে প্রথম যোগদান করেন।

পরে ২০১৫ ইং সালে সালথা উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। সালথায় যোগদানের কিছুদিন পর ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবে প্রায় দুই বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে সালথায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments