• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় পুলিশ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালী

জানু. 29, 2019

মনির মোল্যা : পুলিশকে সহায়তা করুন, পুলিশ সেবা গ্রহণ করুন। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় সালথা থানার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় থানা চত্তরে গিয়ে শেষ হয়।


উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার, নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দীন আহম্মেদ, সালথা থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কুতিক ফোরাম আসাফোর যুগ্ম সম্পাদক সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, ওয়াসিম জাফর, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, এস.আই ও এএসআইসহ পুলিশ সদস্য বৃন্দ। এসময় পুলিশ সদস্যরা সাধারণ মানুষের কাছে সচেনতামূলক লিফলেট বিতরণ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments