মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার বাঊষখালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন,সহ- অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন । পরে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
