• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা পরিষদ নির্বাচন’ কে হচ্ছেন নৌকার মাঝি!

ফেব্রু. 7, 2019

মনির মোল্যা :  ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি। পাট ও পিয়াজের জন্য পরিচিত ফরিদপুরের সালথা উপজেলা। এখানে লেগেছে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোঁয়া। উন্নয়নে ভরপুর এ উপজেলায়ও বইছে নির্বাচনী হাওয়া। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন একাধিক প্রার্থী।

জানা যায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একাধিক প্রার্থী। তারা হলেন- সাবেক অবিভক্ত নগরকান্দার ত্যাগী আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি ওয়াসিম জাফর, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান মিলন, সৈয়দ মাহতাব হাবিব মিল্টন ও ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

একক প্রার্থী সিদ্ধান্তের জন্য মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার রসুলপুরের হামিদ মঞ্জিলে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। সকাল ১০ টা বিকাল ৩টা পর্যন্ত চলে এ সভা। বর্ধিত সভায় একক কোন প্রার্থীকে বাছাই করতে না পারায় উপরোক্ত ৯ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবুল হক জানিয়েছেন।

তিনি আরো জানান, হিসেবে ভাইস চেয়ারম্যান হিসাবে ৬জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জনের নাম পাঠানো হয়েছে।

এদিকে এতো প্রার্থীর ভিড়ে কে পাবেন দলের মনোনয়ন এনিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষন। পথে-ঘাটে, হাট-বাজারে, চায়ের দোকানে চলছে মনোনয়ন পাওয়ার বিভিন্ন গল্প।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments