
মনির মোল্যা : নগরকান্দা উপজেলা আ’লীগের সমর্থন পেলেন কাজী বাবুল। ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান বাবুলকে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ সমর্থন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র একান্ত সচিব মো. শফি উদ্দিন। নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের এসভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি, কৃষিবৃদ শাহাদাব আকবর লাবু চৌধুরী।
এপ্রতিনিধিকে শফি উদ্দিন জানান, সোমবার রাত ৮টায় সালথা উপজেলার রসুলপুরের সৈয়দা সাজেদা চৌধুরীর বাড়ি হামিদ মঞ্জীলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কমিটির সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী শাহ্ জামান বাবুল ৩০ ভোট (সর্বাধিক ভোট) পাওয়ায়, কাজী বাবুলকে উপজেলা আ’লীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নির্ধারন করা হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান সরদার পেয়েছেন ২৩ ভোট। জাকির হোসেন নিলু পেয়েছেন ২ ভোট এবং আতিকুর রহমান পেয়েছেন ১ ভোট।
