সখীপুর প্রবাসি কল্যান সংস্থার পক্ষ হতে ঈদ উপহার ”১০০জন এতিমদের মাঝে নগদ অর্থ বিতরন

রঞ্জু আহমেদঃ-সখীপুর উপজেলার প্রায় প্রতিটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার হিসেবে শতাধিক এতিমদের মাঝে মাথাপিছু ৫০০টাকা করে বিতরন করেন সখীপুর প্রবাসি কল্যান সংস্থা।
বিতরনী অনুষ্ঠান উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ আনোয়ার হোসাইনের উপস্থিতিতে উদ্বোধন করেন ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন।সে সময় আরো সাথে ছিলেন সৌদি ফেরৎ রফিক আহম্মেদ ও সোহান আহমেদ।
খোঁজ নিয়ে জানা যায়,সখীপুর উপজেলায় ৯টা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে লিষ্ট তৈরী করে এতিমদের হাতে মাথাপিছু ৫০০টাকা করে ১০০জন এতিমদের মাঝে ও ১০জন শিক্ষকদের মাঝে বিতরন করেন ঈদ উপহার হিসেবে সখীপুর প্রবাসি কল্যান সংস্থার পক্ষ হতে ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন
।সোহান আহমেদ কে সাথে নিয়ে।
যে সব হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় টাকা পৌঁছে দিয়েছে প্রবাসি কল্যান সংস্থা ১/কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
২/বেতুয়া বিশ্বনবী (সাঃ)হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
৩/গড় গোবিন্দপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
৪/আমতৈল নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
৫/কোনা বাড়ী নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা( পৌরসভার ৪নংওয়ার্ড)।
৬/দারুল উরুম আল ইসলাহ মাদ্রাসা পৌরসভার ৯নং ওয়ার্ড।
৭/জামিয়া আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানা ডাবাইল গোহাইল বাড়ী।
৮/আড়াই পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। ও
৯/জাবেদবিন সাবিদ(রাঃ) এতিমখানা কচুয়া দক্ষিণ পাড়া।
সখীপুর প্রবাসি কল্যান সংস্থার সভাপতি শামীম টাওয়ারের স্বত্বাধিকারী শামীম আল মামুন (সৌদি প্রবাসি) ও সাঃ সম্পাদক কামরুল হাসান (দুবাই প্রবাসি)মুঠোফোনে বলেন, একদিকে মহামারী করোনা ভাইরাস অন্যদিকে পবিত্র মাহে রমজান ও ঈদ। এই দুনিয়াতে যারা এতিম তাদের ঈদ আনন্দ বলে কোন শব্দ নেই।নতুন জামা কাপড় দূরের কথা ভাল ভাবে একবেলা ভাত তারা খেতে পায় না।সেই এতিমদের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ উপহার হিসেবে ১০০জনের মাঝে ৫০০টাকা করে ও ১০ জন শিক্ষকদের মাঝে ৫০০টাকা করে আমাদের প্রবাসি কল্যান সংস্থার পক্ষ হতে দিয়েছি, সকল সদস্যদের অনুমতিক্রমে।
এছাড়াও সখীপুর প্রবাসি কল্যান সংস্থার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সংগঠনের সভাপতি ও সাঃ সম্পাদক।
এর আগেও করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ৭০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন সখীপুর প্রবাসি কল্যান সংস্থা।
