• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা বাবুলের ঈদ উপহার বিতরণ।

মে 22, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোডে বিএনপির উদ্যোগে হতদরিদ্র ও অসহায় তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার দুপুরে তার নিজ বাস ভবনে ঈদ উপহার বিতরণ করে। এই সময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাভলু, নগরকান্দা উপজেলার শহীদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুউজ্জামান অনু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুজ্জামান, জেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক মুরাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোল্লা জামাল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আরেফিন সজিব প্রমুখ।

বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ইতিপূর্বে নগরকান্দা উপজেলায় বিএনপির পক্ষ থেকে ৫০০০ পরিবারকে এই খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

২২ মে ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments