
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ডেভিড ইনাম চৌধুরী (রাফা) ক্রোনিক কিডনি ডিজিজ ধাপ-৫ (CKD Stage V) এ আক্রান্ত হওয়াতে তার দুটো কিডনিই বিকল হয়ে গিয়েছে। সপ্তাহে অন্তত দু-তিনবার করে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এ ডায়ালাইসিস করতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন করতে হবে যার জন্য প্রয়োজন ৩০ লক্ষ টাকারও বেশি যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব হয়ে উঠছে না। রাফার চিকিৎসায় তার পাশে দাঁড়াতে শাবিপ্রবির অন্যতম খেলাধুলা বিষয়ক সংগঠন “স্পোর্টস সাস্ট” বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘ প্লে ফর রাফা” । গত ২৭ অক্টোবর, ২০১৯ ইং রোজ রবিবার হতে মাঠে গড়ায় স্পোর্টস সাস্ট “ প্লে ফর রাফা”। ৮৩ টি দলের অংশগ্রহনে ৯ দিন ব্যাপি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৪ নভেম্বর মাঠে গড়ায়। উক্ত ফাইনালে মুখোমুখি হয় থার্টিন ও ক্রিপ্টো ম্যানিয়াকস। ৮৭ রানের লক্ষ তাড়া করে চ্যাম্পিয়ন হয় থার্টিন।
খেলা শেষে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্ণ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন জনাব মুঈদ হাসান বিভাগীয় প্রধান জিইই ডিপার্টমেন্ট ( এডভাইসর স্পোর্টস সাস্ট), জনাব মোঃ আফজাল হোসেন, সহকারী অধ্যাপক এফইটি ( উপদেষ্টা, স্পোর্টস সাস্ট) , জনাব মোঃ শাকিল ভুঁইয়া সহকারী অধ্যাপক পিএসএস ( উপদেষ্টা, স্পোর্টস সাস্ট), আশিস কুমার বনিক সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ (উপদেষ্টা, স্পোর্টস সাস্ট) ।
উল্লেখ্য টুর্নামেন্টের বিজয়ী এবং বিজিত উভয় দলই টুর্নামেন্ট থেকে পাওয়া প্রাইজ মানি রাফার চিকিৎসার জন্য প্রদান করে।অবশেষে “স্পোর্টস সাস্ট ” ৪০ হাজার টাকা রাফার চিকিৎসার জন্যে প্রদান করেন।
আরিফুল বারী খন্দকার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট।
