চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন থানা ছাত্রলীগের সম্মেলন-২০১৯ সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রাত ৮টার দিকে কামরুল হাসানকে সভাপতি ও হাসিবুল হাসান হৃদয়কে সাধারন সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।
সম্মেলনের শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহ্মুদ শামীম। থানা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা ছত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ কাউসার হোসেন,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাতি হাফিজুর রহমান,সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরিফ খান লাভলু,সাবেক সহ-সম্পাদক শামীম মীর মালত, এম মাইনুল হুসাইন রাজন সহ-সভাপতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,ঢাকা মহানগর উত্তর উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ,ফদিপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান জ্যামি,সাইফুল আলম সোহাগ,মোঃ সবুজ মোল্লা সনেট,সৌরভ সাহা, ভি.পি.সরকারি রাজেন্দ্র কলেজ মোঃ নুর হোসেন মারুফ,জি.এস আসিফ ইমতিয়াজ সজল ও সাবেক সহ-সভাপতি গুলশান থানা ছাত্রলীগের খান সবুজ প্রমুখ । এ সময় উপজেলা আ’লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের সার্বিক সঞ্চালনায় ছিলেন থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান।
