• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যুবস্ মেধাবী সম্মাননা ও মিলন মেলা

ফেব্রু. 1, 2025
oplus_0

ইতালি প্রবাসী শিশুদের সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত‌ হয়েছে যুবস্ মেধাবী সম্মাননা।

যুবস্ মেধাবী সম্মাননা ও মিলন মেলায় যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা মোহাম্মদ তাফসির আলম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর এডি আল আমিন।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মাফিজুল ইসলাম রাসেল এবং বিশেষ বক্তা সাবেক সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আবু আহমেদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

ইতালির রোমে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিক্ষার দিকে অনুপ্রেরণা যোগানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় পবিত্র কোরআনে কারিম থেকে পাঁচজন হাফেজ, সাধারণ শিক্ষায় পাঁচ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদের সম্মাননা এবং সংগঠনের নতুন সদস্যদের স্বাগত জানান।

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোল্লা খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক রনি, সহ সাধারণ সম্পাদক মাজরু আহমেদ লিংকন, প্রচার সম্পাদক খুরশেদ আলম মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, উপদেষ্টা শহিদুল হক রেন্টু, উপদেষ্টা একে আজাদ, উপদেষ্টা শহীদ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি খোকন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এম মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মিয়া কাউসার, জসীম উদ্দিন সহ- সাংগঠনিক সম্পাদক, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল হোসেন সবুজ, সহ ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য এস এম রানা, শফিকুল ইসলাম, বেলাল হোসেন, মনির হোসেন , উজ্জ্বল,
হক এনামুল, শাকু মাদবর, জয়নাল আবেদিন, মোঃ জুবায়ের হোসেন, হান্নান খান, কামরুল হাসান, সহ আরো অনেকে।
সামাজিক সংগঠনের মধ্যে ধুমকেতু অর্গানাইজেশন, মেঘদূত অর্গানাইজেশন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ,
ব্যবসায়ীক সংগঠনের মধ্যে বাংকার ব্যবসায়ী সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, নোয়াখালী বাংকার ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, আঞ্চলিক সমিতির মধ্যে বৃহত্তর চট্টগ্রাম সমিতি, জালালাবাদ এসোসিয়েশন, মানিকগঞ্জ জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি, শেন্তসীল ঐক্য পরিষদ, কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, অত্তাভিয়ানো ঐক্য পরিষদ, অত্তাভিয়ানো বিডি একতা সংঘ ও অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির এমন উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা পাশাপাশি মেধাবী সম্মাননা শিশুদের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানান তারা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments