“একা থাকলে ব্যক্তি, ঐক্যবদ্ধ থাকলে শক্তি” বলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন।
শরীয়তপুর জেলা বিএনপি ইতালির পূর্ণগঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন সর্বোচ্চ ছাড় দিতে হলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।
শরীয়তপুর জেলা বিএনপি, ইতালির সভাপতি স্বপন বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ঢালি নাসির উদ্দিন, জাকির হোসেন গনি, কুদ্দুস বেপারী, আজাহার মৃধা বক্তব্য রাখেন।
এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খোকা শিকদার, সহ-সভাপতি নজরুল ইসলাম বেপারী, চঞ্চল ঢালী, চুন্নু মৃধা, প্রিন্স কাজী, রুবেল মিয়া, ঢালি নজরুল, সাধারণ সম্পাদক রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলমগীর বেপারী, মোহাম্মদ সেলিম ও দপ্তর সম্পাদক রফিক সৈয়াল সহ অসংখ্য জাতীয়তাবাদী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শরীয়তপুর জেলা বিএনপি তথা ইতালি বিএনপি কে সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তারা।
