মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ ইতালীর প্রথম বাংলাদেশী অঞ্চলভিত্তিক সংগঠন সিলেট বিভাগের জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রাচীনতম সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর উদ্যোগে বার্ষিক বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তরা বলেছেন, প্রবাসে রাজনৈতিক দল মতের উর্ধ্বে ওঠে সামাজিক সংগঠনের মাধ্যমে সবাই একই প্লাটফর্মে বসতে পারে। এই ঐক্যবদ্ধ প্রয়াসই দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ইতালীতে এ ক্ষেত্রে জালালাবাদ এসোসিয়েশন ইতালী সবচেয়ে এগিয়ে থাকা সংগঠন বলে বক্তারা আরো বলেন, এ সংগঠন শুধুমাত্র সিলেটের বাংলাদেশী প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ সহ প্রবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গত শুক্রবার ১৬ই আগস্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি Lago di bolsena তে প্রতি বছরের ন্যায় বাৎসরিক বনভোজন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাধারন সম্পাদক আবুল কালাম সায়ন, সিনিয়র সহ সভাপতি ও মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ নায়েব আলী, সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা, মহিলা সংস্থা ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরা, সাধারন সম্পাদক সৈয়দা আরিফা মাসুদা প্রমুখ । এছাড়া ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাচ্চা, পুরুষ ও মহিলাদের নানা দেশীয় খেলাধুলা এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিরতণী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারন সম্পাদক শাব্বির আহমদের পরিচালনায়,বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল ও দ্বিতীয় প্রজন্মের তানহার প্রাণবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেনএসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ওয়ালীউল ইসলাম,সহসভাপতি জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরেফিন সহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ।
প্রসঙ্গত, ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালী প্রথম থেকে প্রতি বছর বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দ নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর পাশাপাশি সিলেট বিভাগের প্রবাসীদের অগ্রাধিকার দিলেও বাংলাদেশী প্রবাসীদের লাশ প্রেরণে আর্থিক অনুদান প্রদান করে আসছে। এ বিষয়ে সংগঠনের আলাদা ফান্ড আছে বলেও সংগঠনের নেতারা জানিয়েছেন।
