দক্ষিন এশিয়ার প্রভাবশালী নারী মেয়রদের তালিকায় ৮নাম্বারে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি সম্প্রতি ইউরোপ ভ্রমন করেছেন। এসময় তিনি ইতালির আনকোনার নারী মেয়র ভেলিরিয়া মানচিনির সাথে সৌজন্য সাক্ষাত করেন, যিনি ২০১৮ সালে বিশ্বের প্রথম মেয়রের স্থান অর্জন করেছেন। কর্মদক্ষতা, উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে তিনি এ মর্যদা অর্জন করেন।
ইতালির আনকোনায় নিজ দপ্তরে আলোচিত ও প্রভাবশালী এই দুই মেয়রের সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এসময় মেয়র সেলিনা হায়াত আইভি নারায়গঞ্জ সিটি করপোরেশন এলাকা পরির্দশনে তাকে আমন্ত্রন জানান।
সৌজন্যসাক্ষতের সময় উপস্থিত ছিলেন কাউন্সিল বোর্ডের চেয়ারম্যান সুসান্না দিনি, মানব অধিকার রক্ষার প্রধান আনদ্রেয়া নবিলি, বাংলাদেশ সমিতির সভাপতি মো দুলাল, সিটি কাউন্সিলর সোহেল আহমেদ, কামরুল মির্জা এবং হাসানুজ্জামান খোকন সহ আনকোনা প্রবাসী বাংলাদেশী।
