• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলা প্রেসক্লাব ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি লাবণ্য চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন

ফেব্রু. 19, 2019

ডেস্ক রিপোর্টঃ ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আরকু ডি ত্রাভেরতিনুর একটি রেস্টুরেন্টে বাংলা প্রেসক্লাব ইতালীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিনিয়র সহ সভাপতি লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলা প্রেসক্লাব ইতালীর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ,প্রচার সম্পাদক মিনহাজ হোসেন ও সদস্য হাসান মাহমুদ । সভায় বাংলা প্রেসক্লাব ইতালীর সিনিয়র সহসভাপতি লাবণ্য চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় ।সভাপতি শাওন আহমেদ ও সাধারণ সম্পাদক এম এম হক রাজুর অনুপস্থিতিতে তারা এ দায়িত্ব পালন করবেন ।এছাড়া বাংলাদেশ দূতাবাস নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে অলইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালি । ২১শে’র প্রথম প্রহরে রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে মূলধারার সাংবাদিকরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments