• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রতিবন্ধী ও বিধবাদের পাশে ধামরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

এপ্রিল 2, 2020

ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাস(কোভিড-১৯) প্রাদুর্ভাব ও সংকটকালীন পরিস্থিতির কারনে ধামরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী ও বিধবা ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন । বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত, করোনা ঝুঁকি এড়াতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে, এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় ধামরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ শাহানুর ইসলাম রিপন বলেন,” আমাদের ধামরাইয়ে কয়েকশ প্রতিবন্ধী ও বিধবা রয়েছেন আমরা চেষ্টা করছি সমাজের এই সব অবহেলিত মানুষদের মহামারি করোনার সময় যেন অভুক্ত না থাকে । তাই আজ আমরা কুশুরা, টোপেরবাড়ী, ডালীপাড়া সহ আশেপাশের কয়েকটা এলাকায় ৫০ টি প্রতিবন্ধী ও বিধবাদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি । কাল আরো ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করবো”।

তিনি আরো বলেন ” সামনে আরো কঠিন সময় আসছে। এই দূর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে ।” এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন লাবু ও সদস্য মোঃ রাজন আহাম্মেদ প্রমুখ।

 

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী

ধামরাই, ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments