
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবলীগ নেতা মো. আজাদ হোসেন। বৃহস্পতিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় নগরকান্দা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৪ ফ্রেরুয়ারী নগরকান্দা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকে প্রচার-প্রচারনা শুরু করেন আজাদ হোসেন। পৌর এলাকায় নিজেকে জনপ্রিয় নেতা হিসেবে গড়ে তুলেছেন তিনি।
