• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত

জানু. 7, 2021

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২১ উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করেন জেলা জাকের পার্টি।

মিশন সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাকের পার্টি কেন্দ্রীয় নেতা হাজী লিয়াকত হোসেন। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিশন সভায় ভিডিও কনফারেন্সে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পার্টি। জাকের পার্টির বিজয় সু-নিশ্চিত।

তিঁনি আরো বলেন, জাকের পার্টি নূহের তরী। বর্তমান জামানায় চারিদিকে শুধু বিপদ আর বিপদ। জাকের পার্টির পতাকাতলে থাকলে কোন বিপদ-আপদ আসবে না ইনশাল্লাহ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments