• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শিশু ধর্ষনের অভিযোগে বিধান মালো গ্রেফতার

জানু. 10, 2021

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৭বছরের শিশু ধর্ষনের অভিযোগে বিধান মালো (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বিধান মালো উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি গ্রামের মৃত ধীরেন মালোর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকালে বল্লভদি ইউনিয়নের ৭ বছরের একটি শিশুকে কাকদি বাওড়ে নৌকায় নিয়ে ধর্ষন করে। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে কাকদি গ্রাম থেকে ধর্ষক বিধান মালোকে আটক করে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সালথা থানার তদন্ত ওসি সুব্রত গোলদার বলেন, কাকদি বাওড় এলকায় শিশু ধর্ষনের ঘটনায় আসামী বিধান মালোকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

১০ জানুয়ারি ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments