• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত, আহত ৪০

সেপ্টে. 24, 2019

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন পথচারী নিহত ও বাসের ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পথচারীর নাম জাহাঙ্গীর আলম (২৫) সে মানিকগঞ্জ সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের কোহিনুর ইসলামের ছেলে। তিনি ধামরাইয়ের কালামপুরে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

এলাকাবাসী জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারীর উপর উঠিয়ে দেয়। এক পর্যায় বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই পথচারী নিহত হন। এতে বাসের ৪০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। ধামরাই ফায়ার সার্ভিস ও নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments