
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান বাবুল ব্যক্তিগত উদ্যোগে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনা ঝুঁকি এড়াতে তিনি নিজে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
আজ সোমবার (৩০ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভার ৩ নং ওয়ার্ডের নিজের নির্বাচনী এলাকায় কর্মহীন ২০০ পরিবারের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী। প্রত্যেক কর্মহীন পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি মশুর ডাল, এক কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা কেজি সয়াবিন তেল বিতরণ করেন।
কাউন্সিলর আব্দুর রহমান বাবুল বলেন, করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় গত ২৫ মার্চ থেকে ধামরাইয়ে দোকান পাট ও যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এরপর থেকে নিম্ন আয়ের দিন মজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এসব দিক বিবেচনা করে আমি নিজ উদ্যোগে আমার ওয়ার্ডের অসহায় ২০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছি এবং এভাবে লকডাউন চলতে থাকলে আমার এই কার্যক্রম অব্যাহত রাখবো। তিনি সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
