
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ক্রান্তিকালে নিজ উপজেলায় অসহায় মানুষদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
রোববার (২৯ মার্চ) নিজ উপজেলা কালিয়াকৈরে বিভিন্ন অসহায় মানুষের মাঝে এই বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় ৪০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
