
রাজিউল হাসান পলাশ : ধামরাই উপজেলার ৫নং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের উপ -নির্বাচনে ছাএলীগ নেতা বি.এম. মাসুদ রানা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ ২৫ জুলাই সারাদিন ভোটগ্রহণ শেষে ধামরাই উপজেলা পরিষদের ফলাফল গ্রহন ও পরিবেশন কক্ষে ফলাফল প্রকাশ করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বাইশাকান্দা ইউনিয়নে নয়টি ভোট কেন্দ্রে ৩৭টি কক্ষে ভোট গ্রহণ হয় এবং এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩৭৭৯, এরমধ্যে পুরুষ ভোটার ৬৮৬৪ ও মহিলা ভোটার সংখ্যা ৬৯১৫।
বি এম মাসুদ রানা – আনারস প্রতীক নিয়ে ৪৮৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম রহমান ফারুক – মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৫২৯ ভোট পেয়েছেন। এছাড়া এই ইউনিয়নে মফিজ উদ্দিন – চশমা প্রতীক নিয়ে ১৬৮ ভোট ও মোহাম্মদ সামিউল হাসান ঘোড়া প্রতীক নিয়ে ১৭ ভোট পেয়েছেন।
